অতিরিক্ত আইজিপি মাহবুব হোসনকে এসবিতে চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:১৫ পিএম

অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগের কথা জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাহবুব হোসেনকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি এবং তৎ সুবিধা স্থগিতের শর্তে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এসবির অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত