দুধের বদলে শিশুর মুখে মদ!

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:৩৬ এএম

শিশুর মুখে মদ ঢেলে দিয়ে সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন নিউজিল্যান্ডের এক নাগরিক। সেটি ভাইরাল হতেই পড়েছেন বিপাকে। নেটিজেনরা তার সমালোচনায় মেতেছেন। একজন তো আবার শিশু সুরক্ষা আইনে মামলারও হুমকি দিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, দুধের শিশুটি শুয়ে আছে একজনের কোলে। অন্যজন বাচ্চাটির মুখে মদের বোতল ধরেছেন। তা দেখেই হেসে উঠছেন আশপাশে থাকা ব্যক্তিরা।

দেশটির এক সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, সোডা ওয়াটার মেশানো ভদকার বোতল ছিল সেটি। কিন্তু আদৌ সেখান থেকে মদ বাচ্চাটির মুখে ঢালা হয়েছিল কি না, হলেও কতটা হয়েছিল সে ব্যাপারে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত