লোকবল নেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৮:৪২ এএম

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি ০৬টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে।

পদের নাম : সহকারী যোগাযোগ প্রকৌশলী- ০৩টি।

শিক্ষাগত যোগ্যতা : পদার্থ বিদ্যা অথবা অংকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম : সহকারী যোগাযোগ কর্মকর্তা- ০৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : পদার্থ বিদ্যা, অংক অথবা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম : সহকারী এরোড্রাম কর্মকর্তা- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : পদার্থ বিদ্যা অথবা অংকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : সিভিল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 

পদের নাম : সহকারী প্রকৌশলী (ই/এম)- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)- ০১টি।

শিক্ষাগত যোগ্যতা : বিদ্যুৎ বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদন শুরুর সময়: ৩০ জানুয়ারি ২০২০

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২০

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://caabd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত