'মুসলিমদের অত্যাচারের শাস্তি হিসেবে আল্লাহ চীনে ভাইরাস পাঠিয়েছেন'

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম

চীনে করোনাভাইরাসের দাপট 'আল্লাহর রোষের' ফলে বলে মন্তব্য করেছেন ভারতের ইসলামী বক্তা ইলিয়াস শাহরাফুদ্দিন। 

তিনি দাবি করেন, চীনের কমিউনিস্ট সরকার উইঘুর মুসলিমদের ওপর যে অত্যাচার করছে, তার ফলেই শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। 

তার মতে, চীন সরকার উইঘুর মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে 'আল্লাহ তাদের এভাবে শাস্তি দিচ্ছে'। 
একই সঙ্গে তিনি ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সাবধান করেছেন। মুসলিমদের আক্রমণ করলে ভারতের হিন্দুরাও 'আল্লাহর রোষের মুখে' পড়তে পারেন বলে হুঁশিয়ারি তার।

তার কথায়, 'উইঘুরদের ওপর অকথ্য অত্যাচারের শাস্তি হিসেবে আল্লাহই চীনে করোনাভাইরাস পাঠিয়েছেন। মনে আছে, তারা কীভাবে মুসলিমদের ভয় দেখাত। প্রায় দুই কোটি মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। মুসলিমদের জোর করে মদ্যপান করানো হয়েছে। মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে। তারা ভেবেছিল তাদের কেউ আটকানোর নেই। কিন্তু, সর্বশক্তিমান আল্লাহ ওদের শাস্তি দিয়েছেন।'

সূত্র: সংবাদ প্রতিদিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত