রংপুরে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম

চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঘটনার ১০ দিন পর গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার সকালে রংপুর নগরী থেকে তাকে সদর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বুলবুল ইসলাম সম্রাট সদর উপজেলার পাগলাপীর এলাকার প্রভাবশালী তামাক ব্যবসায়ী কেচু মিয়ার পুত্র ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি সোমবার বিকেলে পাগলাপীরের মুলাপাড়ায় নিজ বাড়ির সামনে খেলছিল আট বছরের ওই শিশু। শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে।

পরে শিশুটির মা বাদী হয়ে বুলবুল ইসলাম সম্রাটকে আসামি করে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন।

এ বিষয়ে সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার একমাত্র আসামি সম্রাটকে বৃহস্পতিবার সকালে রংপুর নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত