মার্কিন কূটনীতিকের সঙ্গে ইশরাকের বৈঠক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৫:২২ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক হয়েছে। 

শুক্রবার গুলশান ২ বে টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ১২টা ৩৫ মিনিটে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দিতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কানসুলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন।

তিনি তার এলাকায় নির্বাচনী মূহূর্তে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে তল্লাশি চালানো হচ্ছে অভিযোগ করেন।

প্রায় সাড়ে তিন শ থেকে চার শ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে তিনি বলেন, ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে দখলমুক্ত করা হবে।

ধানের শীষের প্রার্থী ইশরাক বলেন, নির্বাচন নিয়ে কী কী শঙ্কা রয়েছে প্রার্থী হিসেবে তার কাছে জানতে চেয়েছেন মার্কিন কূটনীতিক। সব প্রার্থী তার নির্বাচনী এলাকা নিয়ে মূল্যায়ন করে মতামত দিয়েছেন।

এ সময় বাড়ি বাড়ি গিয়ে ডিবি পুলিশ অভিযান করছে বলেও মার্কিন কূটনীতিককে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত