দাম্পত্য কলহের যোগ আছে সিংহের, স্বাস্থ্য ভালো যাবে না কুম্ভর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ এএম

মেষ : ঠান্ডায় দেহে ব্যথা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ যোগ আছে। পুরনো আশা পূরণ হতে পারে।

বৃষ : আয়ের থেকে ব্যয় বাড়বে। ভ্রমণে স্ত্রীর ভাগ্য খুলে যাবে। ব্যবসার বাধা দূর হবে।

মিথুন : স্ত্রীর যৌনরোগের ভয় আছে। মনে অতৃপ্তি থাকলেও সম্পদ বৃদ্ধি হবে। দুর্ঘটনায় স্নায়ু পীড়িত হবে।

কর্কট : কাজে নতুনভাবে গতি বৃদ্ধি হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ শুভ হবে না। প্রকাশ্য শত্রুরা নেতৃত্ব হাতে নিতে চেষ্টা করবে।

সিংহ : ব্যবসার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন হবে। দাম্পত্য কলহের যোগ দেখা যায়। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা : যৌনরোগে ভোগার যোগ আছে। বন্ধুর সহযোগিতায় আয় বাড়বে। স্ত্রীর নামে সম্পত্তি বাড়বে।

তুলা : ব্যবসায় স্ত্রীর সাহায্য বাড়বে। আত্মীয় ও স্ত্রীর তীর্থ ভ্রমণ যোগ আছে। কাছের বন্ধুরা সহযোগিতা করবে।

বৃশ্চিক : ঠান্ডাজনিত গায়ে ব্যথা বাড়বে। স্ত্রীর সাহায্যে সংসারে শান্তি আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : গায়ে ব্যথা থাকলেও মনে আধ্যত্মিক ভাব বাড়বে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে। ব্যবসায় শুভ ফল দৃষ্টিগোচর হয়।

মকর : মায়ের সম্পত্তি বিক্রি করার পরিবেশ আসবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়রা মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

কুম্ভ : স্বাস্থ্য ভালো যাবে না। কর্মে প্রতিযোগিতা থাকবে। সম্পদ প্রাপ্তি যোগ আছে।

মীন : ধর্মকর্মে মনোযোগ বাড়বে। আয়-ব্যয় প্রায় সমান হলেও কিছু অর্থ সঞ্চয় হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত