নতুন বছরের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ‘অভিনন্দনের ডালা’ নিয়ে এসেছিলেন। তবে মজার ব্যাপার হল সেই অভিনন্দন ছিল শুধু তার নিজের জন্যই। পুরোটা সময় নিজেই নিজের স্তুতি বাক্য আওড়াতে আওড়াতে বললেন, আমি কথা রেখেছি।
আরেকটি নির্বাচনের আগে ট্রাম্প কিছুটা বিপাকে আছেন। তাকে অভিশংসনের জন্য বিরোধীরা উঠেপড়ে লেগেছে। যেখানে তার অভিশংসন শুনানি হয়েছিল সেই পডিয়ামে স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ দেন।
আগের নির্বাচনে মার্কিনিদের ‘ফের আমেরিকা গড়ার’ স্বপ্ন দেখান ট্রাম্প। সেটি করতে গিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার পতন ঠেকিয়েছি আমরা। আমি মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি।’
