রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘ, চীন, মিয়ানমার ও বাংলাদেশের ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এ কারণে চীন দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
