তুরাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৪ এএম

রাজধানীর তুরাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব দাবি করেছে, নিহত কানা শহীদ চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে তুরাগ, উত্তরা, টঙ্গীসহ বেশ কয়েকটি থানায় ৩০টি মামলা রয়েছে।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, বুধবার ভোররাতের দিকে তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১-এর সদস্যরা সেখানে অভিযানে যান। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে একাধিক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় শহীদ হোসেন ওরফে কানা শহীদ নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত