তুষারধসে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে তুরস্কে নিহত ৩৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২ পিএম

তুরস্কে তুষারধসে নিখোঁজদের উদ্ধার করতে গিয়ে আরেকটি ধসে নিহত হয়েছে ৩৩ জন।

বুধবার ইরান সীমান্তবর্তী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানে এই ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, পাহাড় ঘেরা বাহশিসেহের শহরের কাছে মহাসড়কে তুষারধসে আক্রান্ত হয় উদ্ধারকারী দলটি।

আগের দিন ওই এলাকায় তুষারধসে নিহত হয় ৫ জন। নিখোঁজ আরও দুজন। সেই ঘটনায় উদ্ধারকার্যের জন্য দলটি পাঠানো হয়েছিল।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থা সংস্থা এএফএডি নিশ্চিত করে যে, দুই তুষারধসে নিহতের সংখ্যা ৩৮। যার মধ্যে আছে ৩৩ জনের একটি উদ্ধারকারী দলটিও।

প্রাদেশিক গভর্নর মেহমেত এমিন বিলমেজ জানান, উদ্ধারকারী দলটির আরও ১৫ সদস্যকে বরফের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত