দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে এবার পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভয়ংকর এই ঘটনা ঘটেছে খোদ মার্কিন দূতাবাস চত্বরে! অভিযুক্ত গাড়িচালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ বছরের ওই গাড়িচালক দূতাবাসেরই এক হাউসকিপিং স্টাফের মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সে মার্কিন দূতাবাসের সার্ভেন্ট কোয়ার্টারে থাকত।

মার্কিন দূতাবাস জানিয়েছে, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কথায়, ‘এই ঘটনায় আমরা যারপরনাই বিচলিত। অভিযোগ পেয়েই বিষয়টি পুলিশের নজরে নিয়ে এসেছি আমরা। তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত