দিনাজপুরের হাকিমপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।
কহিদুলের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক আকন্দ জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ পাল্টা গুলি করে।
এ সময় কহিদুল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলির খোসা ও ধারালো অস্ত্র উদ্ধারের দাবিও করেছেন ওসি।
তিনি জানান, কহিদুলের বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।
