সিদ্ধিরগঞ্জে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৫ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিনব কৌশলে পাচারকালে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ নূর করিম (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল শুক্রবার র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ট্রাকটি তল্লাশি করে ওই ফেনসিডিল উদ্ধার ও পাচারকারী নূর করিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত