বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নাজমুল (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে লাউচাপড়া পিকনিক স্পটের পাশে এই ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হজরত আলী জানান, বিকেলে ভারতীয় সীমান্তবর্তী বৈষ্টমপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে নাজমুল বাড়ির পাশে লাউচাপড়া পিকনিক স্পটের কাছে গরু আনতে গেলে বন্য হাতির দল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। নাজমুল বকশীগঞ্জ সরকারি কিয়ামতউল্লাহ কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে ভারত থেকে একদল বন্য হাতি কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ে অবস্থান করছে। এ নিয়ে পাহাড়ি জনপদের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ২২ জানুয়ারি হাতির আক্রমণে শাহীন ও ২৯ নভেম্বর হাতির তাড়া খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী নামে দুজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত