সেন্টার ফর এনআরবি অ্যাওয়ার্ড ২০২০ পেলেন বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেল।
প্রবাসী ব্যবসায়ীদের জন্য সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সেন্টার ফর এনআরবি) আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ- ২০২০’র উদ্বোধনীতে রুহুল আমিন রাসেলের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কূটনীতিক তালাত খলিফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি সভাপতি এম. এস সেকিল চৌধুরী।
