আশুলিয়ায় আইজিপি

পুলিশে নিয়োগ স্বচ্ছতা সর্বমহলে প্রশংসিত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ এএম

বাংলাদেশ পুলিশবাহিনীতে সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারণে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।’

তিনি বলেন, ‘শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে, শিগগিরই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আমরা আশাবাদী। মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে পুলিশবাহিনী গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু পুলিশ সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।’  অনুষ্ঠানে যোগ দিয়ে প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আইজিপি শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত