প্রেমিকের খোঁজে সাড়ে ৮ হাজার মাইল দুর্গম পথ পাড়ি দিল নেকড়ে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৫ পিএম

প্রেমের প্রতি এক নেকড়ের অপরিসীম আকুতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। একজন উপযুক্ত সঙ্গীর খোঁজে নিজের ঘরবাড়ি, পরিবার ফেলে পাড়ি দিয়েছে ৮ হাজার ৭১২ মাইল পথ।

রবিবার দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের এই ঘটনা ২০১৮ সালের জানুয়ারির। দুই বছর পর বিজ্ঞানীরা নেকড়েটির নাম দিয়েছেন ওআর-৫৪।

সঙ্গী খুঁজে পেতে গৃহত্যাগ করে পরিবারকে ছেড়ে এসেছে। এমনকি নিজের অঙ্গরাজ্য অরিগন ছেড়ে পাড়ি দিয়েছেন আরেক মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়।

এ সময় সে পাহাড় আর চারণভূমিতে হন্য হয়ে সঙ্গীকে খুঁজে বেড়াত। মাঝেমধ্যে শিকার করে বেড়াত। প্রেমের জন্য তার এমন সংগ্রামে মাত্র দুইবার বাবা-মায়ের কাছে ফিরে এসেছিল ওআর-৫৪।

একটি রেডিও ট্রান্সমিটার কলার সহায়তায় তার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখতেন বিজ্ঞানীরা। দিনে গড়ে ১৩ মাইল করে সে হাঁটত।

আমারক ওয়েইস নামে একজন জীববিজ্ঞানী বলেন, এক দেড় থেকে দুই বছর বয়সী নেকড়েরা বাবা-মায়ের আশ্রয় থেকে বেড়িয়ে পড়ে। এটা স্বাভাবিক ঘটনা। খাবার কিংবা সঙ্গীর খোঁজে তারা আলাদা হয়ে পড়ে।

তবে ওআর-৫৪ নামে নেকড়েটি যা করেছে সেটি রীতিমতো নাড়া দিয়েছে। তার এই হৃদয়স্পর্শী গল্পের ইতি ঘটে মৃত্যুর মধ্য দিয়েই। এই সপ্তাহে শাস্তা কাউন্টিতে নেকড়েটির মৃতদেহ উদ্ধার করে। কীভাবে সে মারা গেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্যালিফোর্নিয়াস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট তার দেহের ময়নাতদন্ত করে দেখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত