ইউনেস্কোর পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ফিরদৌসী কাদরী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ এএম

উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে ভূমিকার স্বীকৃতি হিসেবে চলতি বছরের লোরিয়াল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য তিনি পুরস্কৃত হচ্ছেন। আগামী ১২ মার্চ প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারজয়ী পাঁচ বিজ্ঞানীর প্রত্যেকে এক লাখ ইউরো করে পাবেন। গত মঙ্গলবার এ বছরের বিশ্বের পাঁচ অঞ্চলের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বর্তমানে তিনি আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত