সংসদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪২ এএম

গাজীপুর ও এর সন্নিহিত এলাকা সমন্বয়ে সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে একটি কর্র্তৃপক্ষ প্রতিষ্ঠা করার বিধান করে গাজীপুর উন্নয়ন কর্র্তৃপক্ষ বিল, ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিল উত্থাপিত হয়।

বিলের বিধান কার্যকর হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একজন চেয়ারম্যানের নেতৃত্বে ২২ সদস্যবিশিষ্ট গাজীপুর উন্নয়ন কর্র্তৃপক্ষ প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এর প্রধান কার্যালয় স্থাপন এবং সিটি করপোরেশনের এখতিয়ারাধীন এলাকায় শাখা কার্যালয় স্থাপন করার প্রস্তাব করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত