শহীদ দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে প্রাণ গেল ২ জনের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ পিএম

শেরপুরের নকলা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার বারোমাইসা বাজারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ ও বারোমাইসা গ্রামের শেলি মিয়ার ছেলে হামিদুল ইসলাম।

পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন স্থানের অনুষ্ঠান দেখতে মোটরসাইকেলে করে হাসনখিলা গ্রাম হতে বারোমাইসা গ্রামের দিকে যাচ্ছিলেন মারুফ ও হামিদুল। পথে বারোমাইসা বাজারের মোড়ে মোটরসাইকেলের সঙ্গে নকলাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালক মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে তারও মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত