ভাষা শহীদদের প্রতি বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩ পিএম

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের (বিডিইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে যে রক্তবীজ রোপিত হয়েছিল, তার ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বিভিন্ন সংগ্রাম ও আন্দোলন এবং সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

এ সময় তিনি একুশের মূল মন্ত্রণাকে ধারণ করে মুজিব বর্ষে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকের তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে আলোকিত সমাজ গঠন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত প্রাণে কাজ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত