মালয়েশিয়ান মন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৬ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কুতুপালংয়ের ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরে দুপুরে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন সেগারান।

এ সময় অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরহাদ বিন আবু হাসান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামাল, ক্যাম্প ইনচার্জ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত