দলের নির্বাহী কমিটির সদস্য মো. শফিকুর রহমান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল সোমবার বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শফিকুর রহমান ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
