শ্রীপুরে স্টেশন চালুর দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৩ এএম

গাজীপুরে শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে স্টেশন ফের চালু ও সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। গতকাল বৃহ¯পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং পার্শ্ববর্তী দুটি স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশীদ এবং জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই মান্নান জানান, ইজ্জতপুর স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ স্টেশনে ঢাকাগামী শুধু ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি থামে। স্টেশনটি ফের চালু এবং অন্যান্য ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার হারুন অর রশীদ জানান, এ সময় শ্রীপুর স্টেশনে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস, রাজেন্দ্রপুর স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত