কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচারের অনুমতি দিল কেজরিওয়াল সরকার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪ পিএম

সিপিআই নেতা কানহাইয়া কুমারের বিরুদ্ধে পুরোনো রাষ্ট্রদ্রোহ মামলার বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে দিল্লি সরকার।

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার শুক্রবার এই অনুমতি প্রদান করে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এর আগে কানহাইয়ার বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি প্রক্রিয়ায় গতি আনার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল দিল্লি পুলিশ।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে জেএনইউ ক্যাম্পাসের মধ্যে একটি অনুষ্ঠানে ‘দেশবিরোধী স্লোগান’ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়। অভিযুক্তরা প্রথম থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

এই ঘটনায় ২০১৯ সালের জানুয়ারিতে চার্জশিট প্রদান করে পুলিশ। চার্জশিটে কানহাইয়া ছাড়াও অন্যদের মধ্যে জেএনইউ-র প্রাক্তন পড়ুয়া উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যদের নাম আছে। তাদের বিরুদ্ধে অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়া এবং দেশবিরোধী স্লোগানকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত