মাহমুদউল্লাহর ৪ হাজার

আপডেট : ০২ মার্চ ২০২০, ১২:২০ এএম

ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি তার। ৩৯৯৪ রান নিয়ে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে ৬ রানে ছুঁয়ে ফেলে ৪ হাজার। ৩২ রান করায় ১৮৬ ম্যাচে তার রান হয়েছে ৪ হাজার ২৬। অবশ্য আগের তিনজনের চেয়ে অনেকটা দূরে আছেন মাহমুদউল্লাহ। আগের তিনজনই আছেন ৬ হাজারের কোটায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ হাজার ৯১৬ রান তামিমের। তার চেয়ে প্রায় ৬০০ রান দূরে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব (৬ হাজার ৩২৩)। মুশফিকুর রহিমের রান ৬ হাজার ১১৯। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দারুণ লড়াই হচ্ছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মধ্যে। মুশফিকের ৪ হাজার ৪১৩ আর তামিমের ৪ হাজার ৪০৫। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১ হাজার ৬৬০ নিয়ে শীর্ষে তামিম, ১ হাজার ৫৬৭ রান নিয়ে দুইয়ে সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত