ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার ওজন দেড় কেজি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১-এর চেকিং পয়েন্টে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রী মোহাম্মদ পাশাকে আটক করে শুল্ক গোয়েন্দারা। তার পুরো শরীর তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে তার জুতার ভেতর থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। সে কলকাতায় যাচ্ছিল। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য ৭৫ লাখ টাকা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
