ফ্রান্স ক্রোয়েশিয়া পর্তুগাল সুইডেন ডেথ গ্রুপে

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১২:২০ এএম

বিশ্বকাপ ২০১৮’র ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া দ্বিতীয় ইউরো নেশন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছে। তাদের সঙ্গে প্রথম নেশন্স লিগ জয়ী পর্তুগাল ও সুইডেন পড়ায় গ্রুপ এ-৩ হয়ে গেছে ডেথ গ্রুপ। আর গত বিশ্বকাপে গ্রুপের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা ইংল্যান্ড ও বেলজিয়াম পড়েছে এ-২তে। বাকি দুদল ডেনমার্ক ও আইসল্যান্ড। মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরো নেশন্স লিগ ২০২০-২১ এর গ্রুপ পর্বের ড্রতে এসব নির্ধারিত হয়েছে।

ইউরোপিয়ান ফুটবল সংস্থা অসম লড়াই সরিয়ে নিতে নেশন্স কাপের প্রচলন করে। এতে করে প্রীতি ম্যাচের দিনে জায়ান্ট ও মিনো’র লড়াই আর হচ্ছে না। তাই নেশন্স লিগে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে গ্রুপ নির্ধারণ হয় ইউরোপিয়ান দলগুলোর। ইউরোপের মোট ৫৫ দল চারটি লিগে ভাগ হয়ে লড়াই করে। শীর্ষ র‌্যাংকিংধারীরা থাকে ‘এ’ লিগের চারটি গ্রুপ। প্রথম আসরে নিচের লিগে ভালো করা দলগুলো এবার ওপরের লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। যেমন, লিগ বিতে গতবার ভালো করা চার দল এবার লিগ এ’তে উঠে এসেছে। তাই এবার প্রতি লিগের চারটি গ্রুপে চারটি করে দল থাকছে। শুধু ডি লিগে দুই গ্রুপে আছে সাত দল। 

লিগ এ’র গ্রুপ এ-১এ নেদারল্যান্ডস, ইতালি, বসনিয়া-হার্জেগোভিনা ও পোল্যান্ড আছে। গ্রুপ এ-৪-এ আছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, জার্মানিসহ ইউক্রেন ও সুইজারল্যান্ড। তাই গতবারের মতো এবারও লিগ এ-তে দুর্দান্ত কিছু লড়াই পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এ বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে। ‘এ’ লিগের চার গ্রুপের সেরা ৪ দলকে নিয়ে ২০২১’র জুনে হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। টুর্নামেন্টের প্রথম আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত