আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যুদ্ধাপরাধ তদন্তে অস্বীকৃতির আগের অবস্থান বদল করে আইসিসি গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায়। এর আগে আইসিসির বিচার-পূর্ববর্তী এক নিম্ন আদালত গত বছর এপ্রিলে নেতৃস্থানীয় কৌঁসুলি ফাতোও বেনসৌদার করা আবেদন নাকচ করে দিয়েছিল।
কিন্তু এ ধরনের তদন্ত ‘ন্যায়বিচারের স্বার্থ রক্ষা’ করবে না এমন যুক্তিতে আদালত ওই আবেদন খারিজ করে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছিলেন বনসৌদা। তার বিশ্বাস, ২০০৩ সালের মে মাস থেকে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানে তালেবান, সরকার এবং মার্কিন বাহিনীরও কার্যকলাপের তদন্ত শুরু করার ভিত্তি আছে।
২০১৬ সালে আইসিসির একটি প্রতিবেদনেও বলা হয়েছে যে, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত গোপন আটক কেন্দ্রগুলোতে নির্যাতন চালিয়েছে তা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি আছে।
