সরকার না চাইলে খালেদা জিয়ার জামিন হবে না বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তাই চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনই বিকল্প পন্থা।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, পিরোজপুরের ঘটনা প্রমাণ করে আদালত সরকারের ইচ্ছায় চলে। আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে হবে।
সভায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ রাজপথে নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। পিরোজপুরের ঘটনার মধ্য দিয়ে পরোক্ষভাবে বিচারকদেরও ভয় দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
