ক্ষেতমজুর সমিতির দশম সম্মেলন ১২ মার্চ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:৩৪ এএম

‘গ্রামীণ বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরি-পূর্ণ ট্রেড ইউনিয়ন চাই’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির দশম জাতীয় সম্মেলন আগামী ১২ ও ১৩ মার্চ কুমিল্লায় অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে সমিতির জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন জেলা-উপজেলার ছয় শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত