জাতীয় প্রেস ক্লাবে জাফরুল্লাহ

৭ ও ২৭ মার্চের ঘোষণার মধ্যে খুব বেশি ফারাক নেই

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৪:১২ এএম

৭ মার্চ ও ২৭ মার্চের ঘোষণার মধ্যে খুব বেশি ফারাক নেই বলে মন্তব্য করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনি একটা ভুল কথা বলেছেন যে, কোনো মেজরের বাঁশির ফুঁ দিয়ে স্বাধীনতা হয় না। সে সময় সেই বাঁশির ফুঁটাই  গুরুত্বপূর্ণ ছিল। যেমন ৭ মার্চ সবাইকে আকর্ষিত করেছিল; তেমনি সেই সময়ে দেশবাসী অপেক্ষা করেছিল কোনো মেজরের বাঁশির ফুঁয়ের এবং তারা ঝাঁপিয়ে পড়বে। আর সেই মেজরের বাঁশির ফুঁতেই সবাই ঝাঁপিয়ে পড়েছিল।’

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ৭ মার্চ নিঃসন্দেহে স্বাধীনতার সূচনা হয়েছিল। মনে রাখতে হবে, ৭ মার্চের ভাষণ এক ব্যক্তির নয়সেই ভাষণ তৈরি করেছিলেন কামাল হোসেন, তাজউদ্দীন আহমেদ, নজরুল ইসলামএরা সবাই মিলে। সবচেয়ে বড় অবদান ছিল সিরাজুল আলম খানের। যিনি ওই ভাষণে যোগ করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত