নবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৪:১২ এএম

ঢাকার নবাবগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার বান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৭০) উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গরীবপুর গ্রামের রফিকের স্ত্রী। এ ঘটনায় তার মেয়ে যুথী (২৩) আহত হয়েছেন।

নবাবগঞ্জ থানার এসআই আশরাফুল আলম তালুকাদার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দিনাজপুরের পার্বতীপুরে পিকনিকের বাসচাপায় মোজাম্মেল হক (৫৯) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাসটার্মিনাল তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোজাম্মেল হক আরজী দেবীপুর শিয়ার কোট আলিম মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। তার বাড়ি পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল আমবাড়ী এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত