সৌদিতে করোনা: সব স্কুল-বিশ্ববিদ্যালয়-মসজিদে কোরআন ক্লাস বন্ধ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০১:৫৩ পিএম

সৌদি আরবে আরও চারজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে ১১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন।

আরব নিউজ জানায়, নতুন আক্রান্ত ৪ ব্যক্তি হচ্ছেন সৌদি বাসিন্দা, দুজন বাহরাইনি এবং একজন মার্কিন নাগরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

কাতিফ শহরেই আক্রান্ত সব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফলে শহরটিতে চলাচল সীমিত ও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে রবিবার সৌদি শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, সোমবার থেকে দেশটির সরকারি-বেসরকারি সব স্কুল, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও ট্রেনিং ইনস্টিটিউট পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বাতিল করা হয়েছে মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ক্লাসও।

এ ছাড়া আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, মিসর, ইরাক, ইতালি এবং দক্ষিণ কোরিয়া ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে করেছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত