অধিক মূল্যে মাস্ক বিক্রির দায়ে মানিকগঞ্জে এক দোকানিকে অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়। এছাড়া, অপর এক দোকানে মেয়াদোত্তীর্ণ নকল পণ্য ও ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগেও শাস্তি প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে শহীদ রফিক সড়কের মা বস্ত্রালয়কে বেশি দামে ফেইস মাস্ক বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং সুজন জেনারেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাঁকি দেয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান এই দণ্ড দেন। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
