ছাত্রী ধর্ষণ মামলায় রাবির দুই শিক্ষার্থী কারাগারে

আপডেট : ১২ মার্চ ২০২০, ১০:৫৮ পিএম

ধর্ষণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ওসি মাসুদ পারভেজ।

গ্রেপ্তার ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান শোভন ও সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তরুণ কুণ্ড । মামলার এজাহারে বলা হয় গত ১৫ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের এসএম হলের পেছনে ফাঁকা মাঠে ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রাইভেট পড়াতে বসেন জাহিদ। পড়ানো শেষে দুপুর সাড়ে ১২টার দিকে গল্প করার কথা বলে জাহিদ মেয়েটিকে রাজশাহী কমার্স কলেজের পাশে তার বন্ধু তরুণ কুর বোনের বাসায় নিয়ে যায়। পরে একটি কক্ষে ঢুকে জাহিদ ভেতর থেকে দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর তরুণ কুণ্ড ওষুধ নিয়ে এসে দুজন মিলে তাকে ওষুধটি খাওয়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটনাটি প্রকাশ না করতে বলেন জাহিদ। কিন্তু পরে মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে থানায় এসে জাহিদের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা।

এ বিষয়ে মতিহার থানার ওসি বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর বাবা থানায় এসে মামলা করেন। পরে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এসএম হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত