নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় তানভীর (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে। নিহত তানভীর দেবই কাজিরবাগ মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নিহত তানভীর তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেলদী বাজারে যাচ্ছিলেন।
বীর হাটাব এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা সড়কে চলাচল নিষিদ্ধ ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তানভীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ট্রাক্টর ও চালক মামুন মিয়াকে আটক করে।
