চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে নাসরিন আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টোরাগড়ে এ ঘটনা ঘটে। নাসরিন টোরাগড় গ্রামের মো. নাজির হোসেনের মেয়ে। সে টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
×
