বরিশাল ও খুলনা মেডিকেলের পরিচালক স্ট্যান্ড রিলিজ

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৫:৪০ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মো. বাকির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এপিএমএম মোর্শেদকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার এই আদেশ হাতে পান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। ওই আদেশে আগামী ২০ মার্চ তাদের উভয়কে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়।

গত ১২ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক আদেশে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়।

ডা. মো. বাকির হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত