মির্জাপুরে ৫ গ্রাম ভূমিহীনমুক্ত হাজারো মানুষ পেল জমি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১০:১১ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকীতে টাঙ্গাইলের মির্জাপুরে এক হাজার চারজন ভূমিহীনের মধ্যে খাসজমি বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উপজেলার পাঁচটি গ্রামকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভূমিহীনদের মধ্যে এই দলিল হস্তান্তর এবং পাঁচটি গ্রামকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ মুস্তারি কাদেরি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, লতিফপুর ইউপির চেয়ারম্যান মো. জাকির হোসেন, জামুর্কী ইউপির চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মহেড়া ইউপির চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ।

সরকারি নির্দেশনায় মুজিববর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও মির্জাপুর উপজেলার মহেড়া, ছাওয়ালী, জামুর্কী, উপজেলা সদর এবং লতিফপুর থেকে ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়। একই সঙ্গে উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী; আনাইতারা ইউনিয়নের লক্ষিন্দা, জগতভাররা ও চৌবারিয়া এবং বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

এর আগে সকালে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত