মুজিববর্ষ উদযাপন এতিম ও দরিদ্ররা পেল মাছ ও দুধ

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৩:০৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এতিম ও দরিদ্রদের মধ্যে মাছ এবং দুধ বিতরণের মাধ্যমে মুজিববর্ষ উদযাপন শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে রাজধানীতে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর টিটিপাড়ায় বস্তিবাসী ও পূর্ব বাসাবোতে এতিমখানায় বিনামূল্যে ইলিশ মাছ বিতরণ করা হয়। একই সময় বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আজিমপুরে স্যার সলিমুল্লাহ এতিমখানায় ২৬০ ছাত্রছাত্রীকে দুধ খাওয়ানো হয়। এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে ঢাকার বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে ৪০০ কেজি মাছ বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত