আখাউড়ায় কোয়ারেইন্টানের শর্ত না মানার কারণে সম্প্রতি ইতালি ফেরত এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকলে উপজেলার ছতুরাশরীফ গ্রামের ইতালি ফেরত ওই যুবককে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, ধরখার ফাঁড়ি থানার ইনচার্জ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা বলেন, আমরা পরিদর্শনে গিয়ে দেখি ইতালি ফেরতরা কোয়ারেন্টাইনে থাকলেও একজন যুবক তা অমান্য করে পরিবারের লোকজনের সাথে মেলামেশার পাশাপাশি অবাধে চলাফেরা করছেন। পরে ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। যুবকটি মাত্র ১১ দিন আগে দেশে ফিরেছে।
