করোনা আতঙ্ক: দিল্লিতে আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৯:১৩ এএম

দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন এক ব্যক্তি আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, স্থানীয় সফদরজঙ্গ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার এক ব্যক্তিকে ভর্তি করায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সন্দেহ ছিল তার শরীরের করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইসোলেশন ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণের মধ্যেই আটতলার জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি।

ভারতে করোনা-সংক্রমিতের সংখ্যা ১৫১, মারা গেছে ৩ জন। এ ছাড়া রাজ্যসভায় লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, বিদেশে ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত