বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে বাঁচতে ‘ঘরে থাকা’ সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশে একটু পরে হলেও এখন এই মহামারি মোকাবিলায় মানুষ ব্যাপকভাবে ঘরে থাকতে শুরু করেছেন। কিন্তু এতে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাওয়ালারা।
এদিকে সোমবার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাস্তায় মানুষের চলাচল সীমিত হয়ে যাওয়ায় যাত্রী পাচ্ছেন না রিকশাওয়ালারা। যাত্রী হীনতায় আয় না হলে সংসার চলবে কীভাবে, তা নিয়ে তাদের অনেকেই চিন্তিত।
এ পরিস্থিতিতে ডা. নুরুল হাসান নিজের সাধ্যমতো রিকশাওয়ালাদের সাহায্যে এগিয়ে এসেছেন। তিনি সাধ্যমতো রিকশাওয়ালাদের নিত্যপণ্য বিতরণ করে যাচ্ছেন।
গত তিন দিন ধরে ডা. নুরুল হাসান রাজধানীর উত্তরায় রিকশাওয়ালাদের চাল-ডাল-লবণ-আলু এবং সাবান দিয়ে যাচ্ছেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।
নুরুল হাসানের এমন উদ্যোগ দেখে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।
