পৃথিবীব্যাপী ১০০ কোটি মানুষ হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১১:১৩ পিএম

বিশ্বের ৫০টির বেশি দেশে ১০০ কোটির অধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারগুলো এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কিছু দেশ বাধ্যতামূলক লকডাউন জারি করেছে। আর অন্য দেশগুলো ভাইরাসের বিস্তার রোধে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মতে, অন্তত ৩৪টি দেশ বা অঞ্চলে বাধ্যতামূলক লকডাউন ঘোষণা করা হয়েছে যাতে মানুষ ঘরে থাকে। এই দেশগুলোতে লকডাউনের শিকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬৬ কোটি। এর মধ্যে আছে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ক্যালিফোর্নিয়া, ইরাক ও রুয়ান্ডা। অতিসম্প্রতি গ্রিস বাধ্যতামূলক বিচ্ছিন্নবাস শুরু করেছে। গতকাল সোমবার সকাল থেকে তা চালু হয়। প্রায় চারটি দেশ যাদের সমন্বিত জনসংখ্যা ২৩ কোটির বেশি, তাদের নাগরিকদের বাড়িতে থাকতে এবং প্রয়োজন ছাড়া মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত