করোনামুক্ত হতে ইউরোপের দুই বছর লাগতে পারে!

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:১৩ এএম

যে প্রক্রিয়ায় করোনাভাইরাস মোকাবিলা করা হচ্ছে তাতে ইউরোপের সংক্রমণমুক্ত হতে দুই বছর লেগে যেতে পারে। তবে সারা বিশ্ব ‘লকডাউন’ সম্ভব হলে লাগবে চার সপ্তাহ।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, এত সহজে করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাবে না ইউরোপ। আরও অনেকদিন চলবে মৃত্যুমিছিল। অন্তত দুই বছর ইউরোপের বিভিন্ন দেশকে করোনার জন্য ভুগতে হবে।

চীনের বিশেষজ্ঞ ঝাং ওয়েনহং জানিয়েছেন, ভাইরাসের প্রকোপ সাময়িকভাবে কমতে পারে। তবে করোনার প্রকোপ আবার ফিরে আসবে। এভাবে করোনামুক্ত হতে ইউরোপের আরও দুই বছর সময় লেগে যেতে পারে।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, লকডাউন ছাড়া আর কোনো উপায় নেই। ভাইরাসের প্রকোপ থেকে দ্রুত রক্ষা পেতে হলে চীনের মতো কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস- সবই বন্ধ রাখা হয়। ফলে ভাইরাসের ছড়ানো রোধ করা গেছে।

চীনের কভিড-১৯ ক্লিনিকাল বিশেষজ্ঞ দলের প্রধান ঝাং আরও বলেন, সারা বিশ্বকে যদি চার সপ্তাহের জন্য বন্ধ রাখা সম্ভব হয়- তবে করোনা মহামারি রোধ করা যেতে পারে। বিশ্বের সমস্ত দেশকে একযোগে লকডাউন ঘোষণা করতে হবে। শুধুমাত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বন্ধ করলে চলবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত