বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার জামিন নিয়ে রাজধানীর বিএসএমএইউ থেকে বের হওয়ার সময় ভিড় করেছেন নেতাকর্মীলা। যদিও দলটির নেতাকর্মীদের সমবেত না হতে নির্দেশ দিয়েছিলেন মহাচসিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সে নিষেধ অমান্য করে শাহহবাগ এবং গুলশানে ভিড় করেন দলটির সহস্রাধিক নেতাকর্মী।
করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় বিশ্বজুড়ে জমায়েত নিষিদ্ধ। বাংলাদেশেও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশা দিয়েছিল সরকার।
সরকারের সিদ্ধান্তে মঙ্গলবার জামিন পান খালেদা জিয়া। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার নেতাকর্মীদের জমায়েত না করার নির্দেশ দিয়েছিলেন। গুলশানে সংবাদ সম্মেলনেও নেতাকর্মীদের আবেগ সম্বরণ করার কথা বলেছিলেন।
এরপরও বুধবার শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত এড়ানো যায়নি। মির্ঝা ফখরুল একাধিকবার এ সময় নেতাকর্মীদের সরে যেতে বলেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর বুধবার বিকেলে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। শর্তে বলা হয়, এ সময়ের মধ্যে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।
এক বছরেরও বেশি সময় ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন।
মঙ্গলবার আইনমন্ত্রী জানান, মানবিক কারণ ও বয়স বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
