শত বছরের পুরোনো যক্ষ্মার ওষুধে করোনার টিকা খুঁজছেন বিজ্ঞানীরা

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৫৯ এএম

করোনাভাইরাস রুখতে অন্যান্য রোগের পুরোনো ওষুধ নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছেন গবেষকেরা। ভাইরাসটির প্রতিষেধক হিসেবে ১০০ বছরের পুরোনো যক্ষ্মার টিকা নিয়ে সম্ভাবনা দেখছেন তারা।

দ্য প্রিন্ট জানায়, চিকিৎসকদের ধারণা ১০০ বছরের পুরোনো ব্যাসিলাস ক্যালমেট-গুউরিন (বিসিজি) টিকা করোনাভাইরাসের মোক্ষম ওষুধ হতে পারে।

নেদারল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানীরা চলতি সপ্তাহেই এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবেন। গবেষণার পুরো প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং জার্মানির গবেষকেরা।

ডাচ স্বাস্থ্য দপ্তরের এক সূত্র জানায়, ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিদের ওপর প্রাথমিকভাবে এই ওষুধ প্রয়োগ করে দেখা হবে, যাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল।

এ ছাড়া  চিকিৎসক-নার্সের ওপরেও এই টিকা পরীক্ষা করে দেখা হবে, কারণ করোনা রোগীদের নিয়ে কাজ করার ফলে এদের মধ্যেই সংক্রমণের সম্ভাবনা বেশি।

আটটি হাসপাতালে অন্তত এক হাজার চিকিৎসক-নার্সের ওপর এই প্রতিষেধক প্রয়োগ করে দেখা হবে। অন্য তিন দেশেও বিসিজির পরীক্ষা চালানো হবে।

এদিকে ভারতের পুনেতে অবস্থিতি টিকা-প্রতিষেধকের বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে, করোনাভাইরাসের জন্য তারা বিসিজির নতুন একটি ফর্ম প্রস্তুতু করেছেন। পরীক্ষার জন্য এটি এখন প্রস্তুত আছে।

এদিকে এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৭৬ জনে। আক্রান্ত চার লাখ ৭১ হাজার। তবে এর মধ্যে সুস্থ হয়ে গেছে এক লাখ ১৪ হাজার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত