অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৩৯ পিএম

সুধীর বরণ মাঝি

শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর

দ্বিতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বহুনির্বাচনী­­­­­

(গতকালের পর)

১৭. ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়?

ক. ৪ থেকে ৫ হাজার   খ. ৫ থেকে ৬ হাজার

গ. ৬ থেকে ৭ হাজার   ঘ. ৭ থেকে ৮ হাজার

১৮. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. ক্যাপ্টেন মনসুর আলী

ঘ. অধ্যাপক ইউসুফ আলী

১৯. নিলয়ের মামা ১৯৭১ সালে নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় যুদ্ধ করেন। তিনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন?

ক. ৫ নম্বর সেক্টরে      খ. ৭ নম্বর সেক্টরে

গ. ১০ নম্বর সেক্টরে     ঘ. ১১ নম্বর সেক্টরে

২০. ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে পূর্বশর্তগুলোর মধ্যে ছিল

i. সামরিক শাসন প্রত্যাহার

ii. গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর

iii. সেনাবাহিনীদের বেতন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

২১. ‘অপারেশন জ্যাকপট’ কীসের নাম?

ক. অনুষ্ঠানের             খ. বিমান আক্রমণ

গ. পরিকল্পনার            ঘ. অভিযানের

২২. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

ক. খালেদ মোশাররফ খ. জিয়াউর রহমান

গ. জেনারেল ওসমানী  ঘ. কে এম  সফিউল্লাহ

২৩. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

ক. ১ নম্বর সেক্টরের    খ. ২ নম্বর সেক্টরের

গ. ৩ নম্বর সেক্টরের    ঘ. ৪ নম্বর সেক্টরের

২৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমদ

খ. খন্দকার মোশতাক

গ. এম মনসুর আলী

ঘ. এ এইচ এম কামারুজ্জামান

২৫. কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?

ক. ১০ মার্চ ১৯৭০       খ. ১০ এপ্রিল ১৯৭১

গ. ১৭ এপ্রিল ১৯৭১     ঘ. ২০ মে ১৯৭১

২৬. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৬ ডিসেম্বর ১৯৭১   খ. ৭ ডিসেম্বর ১৯৭১

গ. ৮ ডিসেম্বর ১৯৭১   ঘ. ৯ ডিসেম্বর ১৯৭২

২৭. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান                খ. তাজউদ্দীন আহমদ

গ. খন্দকার মোশতাক  ঘ. এম মনসুর আলী

২৮. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

ক. ১০ এপ্রিল ১৯৭০    খ. ১০ এপ্রিল ১৯৭১

গ. ১৭ এপ্রিল ১৯৭১     ঘ. ২০ এপ্রিল ১৯৭১

২৯. ২৫ মার্চকে কী বলা হয়?

ক. গণহত্যা দিবস        খ. স্বাধীনতা দিবস

গ. বিজয় দিবস            ঘ. মৈত্রী দিবস

৩০. আমাদের বিজয় দিবস কত তারিখে?

ক. ৭ মার্চ                   খ. ২৫ মার্চ

গ. ১০ এপ্রিল              ঘ. ১৬ ডিসেম্বর

উত্তর

১৭. ঘ, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪. গ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত